1 Answers
গাত্র মানে
গাত্র [ gātra ] বি. ১. শরীর, অঙ্গ, গা (‘ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হল ব্যথা’: সু. রা); ২. পার্শ্বদেশ বা উপরিভাগ (পর্বতগাত্র)।;[সং. √গা (গত্যর্থক) + ত্র (‘ষ্ট্রন্’ করণে)]।;গাত্রজ্বালা, গাত্রদাহ বি. গায়ের জ্বালা; (আল.) ঈর্ষা, ক্রোধ প্রভৃতি মনোভাব।;গাত্রমার্জনী বি. গামছা তোয়ালে প্রভৃতি।;গাত্রহরিদ্রা বি. গায়েহলুদের অনুষ্ঠান।;গাত্রানুলেপনী বি. ১. গায়ে অনুলেপন করার অর্থাত্ অঙ্গরাগ লাগাবার তুলিকা ; ২. সাবান।;গাত্রবস্ত্র, গাত্রাবরণ, গাত্রাবরণী বি. ১. গায়ের চাদর; ২. বর্ম, সাঁজোয়া।;গাত্রোত্থান, গাত্রোত্পাটন বি. গা তোলা, শয্যা থেকে উঠে বসা বা দাঁড়ানো।;[গাত্ত্রো] (বিশেষ্য) ১ শরীর; গা; দেহ; অঙ্গ। ২ পার্শ্বদেশ; উপরিভাগ বা বহির্ভাগ (পর্বতগাত্র)। গাত্র কণ্ডূয়ন ( বিশেষ্য) গা চুলকানো। গাত্র জ্বালা, গাত্র দাহ (বিশেষ্য) ১ গায়ে জ্বালা বা দাহ। ২ ((আলঙ্কারিক)) ঈর্ষা ক্রোধ ইত্যাদি মানসিক ভাব; হিংসা বিরক্তি ইত্যাদি মনোভাব। গাত্র-মার্জনী (বিশেষ্য) যা দ্বারা গাত্র মার্জনা করা হয়; গাত্র মার্জনা কার্যে ব্যবহৃত গামছা তোয়ালে ইত্যাদি। গাত্র-হরিদ্রা (বিশেষ্য) গায়ে হলুদ; বিবাহের পূর্বে বর ও কন্যাকে নিজ নিজ বাড়িতে হলুদ মাখিয়ে স্নান করানো রূপ জনপ্রিয় আচারবিশেষ। গাত্রানুলেপনী (বিশেষ্য) গায়ে অঙ্গরাগ বা ঔষধ প্রয়োগ করার তুলি। গাত্রাবরণ, গাত্রাবরণী ( বিশেষ্য) ১ গায়ের চাদর; উড়নি; উত্তরীয়। ২ জামা; কাপড়চোপড়; আংরাখা। ৩ বর্ম; সাঁজোয়া। গাত্রোত্থান (বিশেষ্য) দেহ উত্তোলন; গা তোলা। ২ শোয়া থেকে উঠে বসা বা দাঁড়ানো; শয্যা ত্যাগ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্+ত্র(ত্রন্)};