1 Answers
বশী (-শিন্) মানে
[বোশি] (বিশেষণ) ১ জিতেন্দ্রিয়। ২ বশ করে এমন। ৩ বশবর্তী। □ (বিশেষ্য) স্বাধীন। বশীকরণ মন্ত্র (বিশেষ্য) যে মন্ত্র দ্বারা অপরকে স্ববশে আনা যায় (কামিনীদিগের এইরূপ মধুমাখা প্রবঞ্চনা বাক্য বিষয়াসক্ত ব্যক্তিদিগের বশীকরণমন্ত্র স্বরূপ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বশীকৃত (বিশেষণ) বশ করা হয়েছে এমন; বশে আনীত। বশকৃতা( স্ত্রীলিঙ্গ) । বশভবন (বিশেষ্য) বশ হওয়া। বশভূত (বিশেষণ) বশ বা অধীন হয়েছে এমন। বশবূতা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বশ+ইন্(ইনি)};
4 views
Answered