1 Answers
খারিজ মানে
খারিজ [ khārija ] বিণ. ১. বাতিল, অগ্রাহ্য (তোমার আবেদন খারিজ হয়ে গেছে); ২. পরিত্যক্ত (ওই পরিকল্পনা অনেকদিন আগেই খারিজ হয়ে গেছে); পরিবর্তিত।;☐ বি. ১. পরিবর্তন ; ২. বর্জন (নাম খারিজ করা, খারিজের দরখাস্ত)।;[আ. খারিজ]।;খারিজা বিণ. খারিজ করা হয়েছে এমন (খারিজা দরখাস্ত)।;[খারিজ্] (বিশেষণ) ১ বাতিল করা হয়েছে এমন; অগ্রাহ্য। ২ পরিত্যক্ত (আমরা খারিজ হয়ে দোটানায় অন্ধকারে-জীবনানন্দ দাশ)। ৩ পরিবর্তিত। ৪ বর্জিত; বাদ (অন্ততঃ পর্দার ভিতরেও একটু নড়ে চড়ে বেড়াবার দখল হতে খারিজ হয়ে যাইনি-(কাজী নজরুল ইসলাম))। □ (বিশেষ্য) ১ বর্জন (নাবালক পক্ষে যে অছি আছেন, সে অছি অতি হইতেও খারিজের দরখাস্ত করিবে-মীর মশাররফ হোসেন)। ২ অগ্রাহ্যকরণ। ৩ পরিবর্তন। খারিজ করা (ক্রিয়া) ১ এক জনের নাম থেকে অন্য জনের নামে জমিজমার মালিকানা পরিবর্তন করে নেওয়া (নিজের নামে খারিজ করিয়া লইয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বাতিল করা (তখনি ঘটিরাম ফরিয়াদীর মোকদ্দমা খারিজ করে দিলুম-দীনবন্ধু মিত্র)। খারিজ দাখিল (বিশেষ্য) ক্রয়-বিক্রয় মঞ্জুর করে ক্রেতাকে প্রজা স্বীকার করা (কেহ বলে আমার জমির খারিজ দাখিল হয় নাই আমি তার সেলামি দিতে পারিব না- প্যামি)। খারিজা (বিশেষণ) খারিজ করা হয়েছে এমন। খারিজা তালুক (বিশেষ্য) যে তালুকের রাজস্ব সোজাসুজি কালেক্টরিতে দাখিল করতে হয়। {(আরবি) খারিজ};