2 Answers
জড় ১ মানে
[জড়ো] (বিশেষণ) ১ অচেতন; চেতনাহীন; নির্জীব। ২ ইন্দ্রিয়গ্রাহ্য; ভৌতিক। ৩ নিষ্ক্রিয়; চেষ্টাশূন্য। ৪ অজ্ঞান; মূর্খ; নির্বোধ। ৫ মোহগ্রস্ত; মূঢ়। □(বিশেষ্য) ১ বস্তুর উপাদান। ২ যে বোধশূন্য; নিষ্ক্রিয় ব্যক্তি। ৩ মূর্খ বা অজ্ঞান ব্যক্তি। ৪ অচেতন পদার্থ। জড়ক্রিয় (বিশেষণ) দীর্ঘসূত্রী; বিলম্বে কার্যকরী। জড়চেতনা (বিশেষ্য) তুকতাক বা মন্ত্রতন্ত্র; fetish। জড়চৈতন্যবাদ (বিশেষ্য) ভূতপ্রেত বা মন্ত্রতন্ত্রে বিশ্বাস। জড়জগৎ (বিশেষ্য) ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ। জড়তা, জড়ত্ব (বিশেষ্য) ১ জড়ের ভাব (গতিকে না মানলে হয়তো চলে না জীবনের জড়ত্ব ঘুচাবার ক্ষমতা তারি হাতে-মোতাহের হোসেন চৌধুরী)। ২ আচ্ছন্নতা; বুদ্ধি বা চেতনার অভাব। ৩ আড়ষ্টতা বা অস্পষ্টতা। ৪ শিথিলতা। ৫ আলস্য বা অস্বাচ্ছন্দ্যের ভাব। ৬ স্ফূর্তিশূন্যতা বা নিষ্প্রাণ ভাব; শৈথিল্য। ৭ শৈত্য। জড়ত্বজয়ী (বিশেষণ) জড়তাকে জয় করেছেন বা পরাভূত করেছেন এরূপ (জাগে জড়ত্বজয়ী-রবীন্দ্রনাথ ঠাকুর)। জড় পদার্থ (বিশেষ্য) যে সকল বস্তুর চেতনা নেই; matter; ক্ষিতি অপ্ তেজ মরুৎ ব্যোম-এই পঞ্চভূত। জড়পিন্ড (বিশেষ্য) ১ স্থূল জড়পদার্থ। ২ জড়বৎ; নিশ্চেষ্ট ব্যক্তি। জড়পুত্তলী (বিশেষ্য) ১ নিষ্প্রাণ পুতুল। ২ (আলঙ্কারিক) গতিহীন আড়ষ্ট বা অলস ব্যক্তি। জড়প্রকৃতি (বিশেষ্য) ১ জড় জগৎ; ভৌতিক জগৎ। ২ অচেতন পদার্থের স্বভাব; নিষ্ক্রিয়তা। □(বিশেষণ) জড়ের প্রকৃতির মতো প্রকৃতিবিশিষ্ট। জড়প্রায় (বিশেষণ) জড়ের ন্যায় নিস্পন্দ বা অচেতন। জড়বস্তু (বিশেষ্য) জড়পদার্থ (অসংখ্য জড়বস্তু প্রকৃতির স্থানপ্রাপ্ত হইয়া এতোবৎকাল পর্যন্ত ভীত কম্পিতভাবে পূজিত হইতেছিল-শেখ আবদুর রহিম)। জড়বাদ (বিশেষ্য) আত্মার চৈতন্যময়ত্বে অবিশ্বাস; দেহাত্মাবাদ; জড়প্রকৃতির উর্ধ্বে আত্মার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই এই মত; materialism। জড়বাদী (বিশেষ্য), (বিশেষণ) যাঁরা আত্মার চৈতন্যময়তা স্বীকার করেন না; নৈয়ায়িক; materialist। জড়বিজ্ঞান (বিশেষ্য) প্রাকৃতিক বিজ্ঞান। জড়ভরত (বিশেষ্য) পৌরাণিক রাজাবিশেষ। □(বিশেষণ) ১ কুঁড়ে; অকর্মণ্য; নিরুদ্যম; নিষ্ক্রিয়। ২ স্থূলবুদ্ধি ও জড়ভাবাপন্ন ব্যক্তি। ৩ আড়ষ্ট বা জবুথবু। জড়সড় (বিশেষণ) ১ ভীত ও আড়ষ্ট। ২ সংকুচিত; গুটিসুটি। {(তৎসম বা সংস্কৃত) √জট্ বা √জল্+অ(অচ্)};
জড় ৩ মানে
[জড়] (বিশেষ্য) শিকড়; মূল (গাছের জড়)। ২ আদি কারণ; গোড়া (নষ্টের জড়)। ৩ বিষাক্ত বা বিশেষ প্রতিষেধক মূল বা শিকড় (সঙ্গে লইল জড়ের লাড়ু-(ময়মনসিংহ গীতিকা))। জড়মারা (ক্রিয়া) ১ মূল বা শিকড় তুলে ফেলা। ২ আদি কারণ ধ্বংস করা; মূল নষ্ট করা। {(তৎসম বা সংস্কৃত) জটা>};