1 Answers
অনুধাবন মানে
অনুধাবন [ anu-dhābana ] বি. ১. পিছনে ধাওয়া করা, পশ্চাদ্ধাবন; দ্রুত অনুসরণ; ২. অনুসন্ধান; ৩. মনোনিবেশ; পর্যালোচনা (তত্ত্বের অনুধাবন, ঈশ্বরের মহিমা অনুধাবন)।[সং. অনু + ধাবন]।বিণ. অনুধাবিত, অনুধাবনীয়।[ওনুধাবোন্] (বিশেষ্য) ১ অনুসরণ; পশ্চাদ্ধাবন (পরস্পরের দ্রুত অনুধাবন করিযা–রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পর্যালোচনা; বিবেচনা (আর ইহারও অনুধাবন করা আবশ্যক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ মনোনিবেশ; মনঃসংযোগ। ৪ অনুসন্ধান; খোঁজ। অনুধাবিত (বিশেষণ) ১ পশ্চাদ্ধাবিত; অনুসৃত। ২ অভিনিবিষ্ট; বিবেচিত। {(তৎসম বা সংস্কৃত)অনু+√ধাব্+অন্(ল্যুট্); অব্যয়ীভাব সমাস}
7 views
Answered