1 Answers
অনুধ্যান মানে
অনুধ্যান [ anu-dhyāna ] বি. সর্বদা চিন্তা বা স্মরণ; শুভচিন্তা।[সং. অনু + ধ্যান]।বিণ. অনুধ্যায়ী, অনুধ্যেয়।[ওনুদ্ধ্যান্] (বিশেষ্য) নিরন্তর চিন্তা; অনুচিন্তন; সর্বদা স্মরণ (প্রতি মুহূর্তে দেখার পিপাসা যেন বা গভীর অনুধ্যান-আহসান হাবীব)। অনুধ্যায়ী (-য়িন্) (বিশেষণ) সর্বদা চিন্তাকারী (শুভানুধ্যায়ী ব্যক্তি)। অনুধ্যেয় (বিশেষণ ) অনুধ্যানের যোগ্য; সর্বদা ধ্যান করার উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত)অনু+ধ্যান; অব্যয়ীভাব সমাস}
6 views
Answered