1 Answers

জঠর মানে

[জঠোর্‌] (বিশেষ্য) ১ পেট; উদর। ২ পাকস্থলী। ৩ গর্ভাশয়; জরায়ু। জঠরজ্বালা (বিশেষ্য) তীব্র ক্ষুধাবোধ; ক্ষুধার প্রবল তাড়না। জঠরবাস (বিশেষ্য) গর্ভে অবস্থান। জঠর যন্ত্রণা (বিশেষ্য) ১ গর্ভধারণ ক্লেশ বা প্রসব বেদনা। ২ গর্ভাবাসের কষ্ট। জঠরস্থ (বিশেষণ) গর্ভস্থ; উদরে অবস্থিত। জঠরাগ্নি, জঠরানল (বিশেষ্য) প্রবল ক্ষুধা; ক্ষুধার তাড়না। ২ উদর মধ্যস্থ এক প্রকার রস যদ্দ্বারা ভুক্ত দ্রব্য পরিপাক হয়; পাকস্থলী; পাচকরস; gastic juice। ৩ পরিপাক শক্তি। জঠরাময় (বিশেষ্য) ১ পেটের রোগ; পাকস্থলীর রোগ। ২ উদরী রোগ; জলোদর রোগ; dropsy। {(তৎসম বা সংস্কৃত) √জন্‌+অর(অরচ্‌)};

8 views