1 Answers
জটিল মানে
জটিল [ jaṭila ] বিণ. ১. জটাযুক্ত; ২. জট-পাকানো, জড়ানো (জটিল গ্রন্হি); ৩. গোলমেলে; কঠিন, সমাধান করা বা উত্তর দেওয়া শক্ত এমন, দুর্বোধ্য (জটিল প্রশ্ন)।;[সং. জটা + ইল]।;জটিলা বিণ. (স্ত্রী.) ১. জটাযুক্তা; ২. দুর্বোধ্য, সমাধান করা কঠিন এমন; ৩. অনিষ্টকর কূটবুদ্ধিসম্পন্না; ৪. কলহপরায়ণা; ৫. বধূদের গঞ্জনাদাত্রী।;☐ বি. শ্রীরাধিকার শাশুড়ি।;[জোটিল্] (বিশেষণ) ১ জটাযুক্ত; জটাবিশিষ্ট (জটিল তপস্বী বেটা ভারি কি এমন-কৃত্তিবাস ওঝা)। ২ জড়ানো; পাকানো; পেঁচানো। ৩ দুর্বোধ্য। ৪ গোলমেলে (জটিল ব্যাপার)। ৫ কঠিন যা সমাধান করা দুরূহ; উত্তর দেওয়া কষ্টকর এরূপ (জটিল প্রশ্ন)। ৬ ব্রহ্মচারী। জটিলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ কুটবুদ্ধিসম্পন্না। ২ কুঁদুলী। ৩ বধূদের দোষ ধরতে নিপুণা। □(বিশেষ্য) রাধিকার শাশুড়ির নাম। {(তৎসম বা সংস্কৃত) জটা+ইল (ইলচ্)};