1 Answers

ক্রোক, কোরক (অশুদ্ধ) মানে

[ক্রোক্‌, কোরোক্‌] (বিশেষ্য) দেনার দায়ে সম্পত্তি আটক; আইনের সাহায্যে সম্পত্তি আটক (পরাণ মন্ডলের নিকট খাজনা বাকী; আমরা তাহার ধান্য ক্রোক করিব-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; এখন বাড়িখানাও কোরক দে’ আজ আ’সে বাঁশ গাড়ি করতিছেন-কাজী ইমদাদুল হক)। ক্রোকি (বিশেষণ) ১ ক্রোক করা হয়েছে এমন (ক্রোকি সম্পত্তি)। ২ ক্রোক সংক্রান্ত (ক্রোকি পরোয়ানা)। মাল ক্রোকবি অস্থাবর সম্পত্তি আটক। {(আরবি) করক};

7 views