1 Answers
কুনিকা , কুনকে , কুণকে (অশুদ্ধ) মানে
[কুনিকা, কুন্কে, কুন্কে] (বিশেষ্য) ১ শস্যাদি মাপার এক প্রকার পাত্র; বেতের পাত্র বা রেক (সংসারের ছোট কুন্কের মাপের বাঁধা বরাদ্দে অধিকাংশ লোকের বেশ চলিয়া যায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মাপ বা পরিমাণবিশেষ (সেই পোনার চারা বিক্রী হবে কুণকে হিসাবে প্যোনাঘাটে-প্রেমেন্দ্র মিত্র)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুঞ্চিকা>কুন্নিকা>কুনিকা>কুনকে};
5 views
Answered