1 Answers

কানা ১ , কাণা (অশুদ্ধ) মানে

[কানা] (বিশেষণ) ১ একচক্ষুহীন। ২ চক্ষুহীন; অন্ধ। ৩ ফুটা; ছেঁদা(কানাহাঁড়ি)। কানি, কাণী (অশুদ্ধ)(স্ত্রীলিঙ্গ)। কানা কড়ির উপকার (বিশেষ্য) অতি সামান্য পরিমাণ উপকার। কানা করে দেওয়া (ক্রিয়া) একেবারে হারিয়ে দেওয়া; নষ্ট করে ফেলা; দূষিত করে দেওয়া। কানা কলসির জল (বিশেষ্য) ক্ষণস্থায়ী বস্তু। কানা খোঁড়ার একগুণ বাড়া- নির্গুণ লোকেরই অহঙ্কার বা দোষক্রটি বেশি থাকে। কানা গুরুর ভিন্ন গোয়াল/পথ-অজ্ঞান লোক কানা গরুর মতো গোয়ালের পথ অর্থাৎ নিরাপদ পথ ত্যাগ করে বিপথে যায়। কানা ছেলের নাম পদ্মলোচন- চক্ষুহীনের পদ্মলোচন নাম রাখা যেমন নিরর্থক এবং হাস্যকর তদ্রূপ অসংগতিপূর্ণ ও হাস্যকর। কানামাছি (বিশেষ্য) ছোট ছেলেমেয়েদের চোখ বেঁধে অন্ধ সেজে খেলা বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাণ (অর্থ একচক্ষুহীন)+ (বাংলা) আ=কানা};

8 views