1 Answers
ধিঙি, ধিঙ্গি, ধিঙ্গী অর্থ
[ধিঙি, ধিঙ্গি, ধিঙ্গী](বিশেষ্য), (বিশেষণ) ১ উচ্ছৃঙ্খল; দুরন্ত; স্বেচ্ছাচারিণী; অসংযত আচরণবিশিষ্ট; অনর্থ সংঘটক (সে রকম ধিঙি মেয়েদের বিপক্ষে আমি আর অধিক বাক্য ব্যয় করতে সাহস করিনে; এখন ভাই আইবুড়ো ধিঙ্গী মেয়ে বুকের উপরে-কাজী নজরুল ইসলাম)। ২ বেহায়া; লজ্জহীনা (ধিঙ্গী মেয়ে)। ৩ উদ্দাম; প্রগল্ভ; চঞ্চলস্বভাব (এই সহচরীগন …ধিঙ্গি একজন উদ্দেশেতে করি নমস্কার-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ নেতা; প্রধান; চাঁই; দলের সর্দার (যেন ধিঙ্গির পদ পেয়েছে)। ধিঙি নাচ (বিশেষ্য) উদ্দাম নৃত্য; তাণ্ডব (বেটা ছেলের সঙ্গে ধিঙ্গী নাচ বউ মানুষের)। ধিঙিপনা (বিশেষ্য) ধিঙ্গির ন্যায় আচরণ (মেয়ের বয়স বৃদ্ধির সঙ্গে ধিঙ্গীপনাও বাড়িতেছে)। {(তুলনীয়) (হিন্দি) ধিঙ্গী};
27 views
Answered