1 Answers

কপিল , কবিল অর্থ

[কোপিল্‌, কোপিল্‌] (বিশেষ্য) ১ পিঙ্গল বর্ণ (প্রতিবেশীর কপিল বর্ণের বাছুরটা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মুনি বিশেষ; সাংখ্যদর্শন প্রণেতা মুনি। □ (বিশেষণ) পিঙ্গল বর্ণযু্ক্ত। কপিলা, কবিলা (বিশেষ্য) ((স্ত্রীলিঙ্গ)) ১ পিঙ্গল বর্ণের গাভী (গোষ্ঠে যাহার দুধের বন্যা কামধেনু কপিলার-শাহাদাত হোসেন)। ২ বকনা গরু; বাছুর; কইলা। ৩ কামধেনু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কপি+ল(লচ্‌)};

8 views