1 Answers

কপোত অর্থ

কপোত [ kapōta ] বি. পায়রা।;[সং. ক (=বায়ু) + পোত]।;বি. (স্ত্রী.) কপোতী।;কপোতপালি–বি. পাকা বাড়ির কার্নিশ।;কপোতপালী, কপোতপালিকা–বি. (স্ত্রী.) পায়রার খোপ।;কপোতবৃত্তি–বি. কপোতের আচরণ; কপোতের মতো সঞ্চয়হীন জীবিকা।;বিণ. কপোতের মতো সদ্য আহরণ করে বাঁচতে হয় এমন; সঞ্চয়হীন বৃত্তিসম্পন্ন।;কপোতারি–বি. শ্যেন, বাজপাখি।;কপোতেশ্বর–বি. মহাদেব।;[কপোত্‌] (বিশেষ্য) কবুতর; পায়রা। কপোতী, কপোতিনী (স্ত্রীলিঙ্গ)(কপোত কপোতী যথা উচ্চ বৃক্ষচূড়ে-মাইকেল মধুসূদন দত্ত; আর কাঁদবে এ বুক সঙ্গীহারা কপোতিনী সম-(কাজী নজরুল ইসলাম))। কপোত পালিকা (বিশেষ্য) পায়রার খোপ। কপোত বৃত্তি (বিশেষ্য) সংগ্রহ ফুরাবার মতো আয় যে বৃত্তিতে; দিন আনে দিন খাওয়ার জীবিকা। □ (বিশেষণ) কপোতের ন্যায় সামান্য আয়জীবী; কপোতের ন্যায় সঞ্চয়হীন তুচ্ছ জীবিকাধারী। কপোত -মিথুন (বিশেষ্য) কপোত দম্পতি; কপোত-কপোতী; একজোড়া পায়রা (একটি পাষাণ খণ্ডের উপর কপোত-মিথুন কোথা হইতে ‍উড়িয়া আসিয়া উপবেশন করিল-ইসমাইল হোসেন শিরাজী)। কপোতারি (বিশেষ্য) সাঁচান; বাজপাখি; শ্যেনপক্ষী; কপোত বা পক্ষী জাতির শত্রু; শিকারি পাখি। কপোতেশ্বর (বিশেষ্য) মহাদেব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+পোত; (তৎসম বা সংস্কৃত শব্দ) √কর+ ত(ক্ত); (বহুব্রীহি সমাস) };

8 views