1 Answers
ঝলক, ঝলকা অর্থ
[ঝলোক্, ঝল্কা] (বিশেষ্য) ১ অগ্নিতরঙ্গ; অগ্নিশিখা (ঝলকে ঝলকে উল্কা উগারি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দ্যুতি; উদ্ভাসক; ঝাপটা (ঘাসের শিষ, ফোটা ফুলের পাপড়ি, তার উপরে শিশিরের ফোঁটা-সবই আলোতে ঝলক দিতে থাকল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ উদ্গার (চোকে আগুনের হলক; মুখে বিষের ঝলক-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ঝলক দর্পণ (বিশেষ্য) উজ্জ্বল ক্ষুদ্র আয়নাবিশেষ। ঝলকানো (ক্রিয়া) ঝমক করা; ঝলকে ঝলকে বিস্তৃত হয়ে উজ্জ্বল আলো প্রকাশ করা। ঝলকানি (বিশেষ্য) প্রখর আলোর আকস্মিক স্ফুরণ (তার আত্মার ঝল্কানি দেখতে পাওয়া যায়-মোতাহের হোসেন চৌধুরী)। ঝলকিত (বিশেষণ) তীব্র বা উজ্জ্বল আলোয় উদ্ভাসিত। {(প্রাকৃত) ঝলক্কা; মুণ্ডারি ঝলক};
6 views
Answered