1 Answers

অপান অর্থ

অপান [ apāna ] বি. ১. অধোবায়ু; নিম্নগামী বায়ু; বাতকর্ম; ২. মলদ্বার, পায়ু, anus; ৩. বহির্মুখী বা নিঃসৃত বায়ু, নিশ্বাস। ৪. নাভির নীচ থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত যে প্রাণ কার্যশীল থাকে, তাকে অপান বলা হয়। (সূত্রঃ ‘প্রাণায়াম রহস্য’ – স্বামী রামদেব)[সং. অপ + √ অন্ + অ]।অপান বায়ূ–বি. পায়ুপথে নির্গত (সচ.) দুর্গন্ধময় বায়ু, বাতকর্ম।[অপান্] (বিশেষ্য) ১ মলদ্বার; গুহ্যদেশ (এই অশ্বের অপান দেশে অগ্নি প্রদান কর-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ (যোগ শাস্ত্র) নিম্নাভিমুখ বা বহির্মুখ বায়ু। তুল. প্রাণ। {(তৎসম বা সংস্কৃত)অপ+√অন্+অ(অচ্)}

7 views