1 Answers

ছন্ন অর্থ

ছন্ন [ channa ] বিণ. ১. আচ্ছাদিত, আচ্ছন্ন (ছায়ায় ছন্ন আশ্রম); ২. লুপ্ত, নষ্ট, অপসারিত (‘পাপতাপ হবে ছন্ন’: ভা. চ.)।;[সং. √ ছদ্ + ত]।;ছন্নছাড়া বিণ. লক্ষ্মীছাড়া, উচ্ছন্নে গেছে এমন; আশ্রয়হীন (ছন্নছাড়া জীবন)।;ছন্নমতি বিণ. বুদ্ধি লুপ্ত বা নষ্ট হয়েছে এমন।;[ছন্‌নো] (বিশেষণ) আচ্ছন্ন; আচ্ছাদিত; আবৃত। ২ লুপ্ত; নষ্ট; বিধ্বস্ত; বিনষ্ট; অপসারিত; দুরীভূত (পাপ তাপ হবে ছন্ন নানারস সুসম্পন্ন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ছন্নছাড়া (বিশেষণ) আশ্রয়হীন; নিরাশ্রয় (তাহলে হয়ত আজকের মত এমনি ছন্নছাড়া রিক্ত হতেন না তিনি-হেয়াত মাহমুদ)। ছন্নতা (বিশেষ্য) ১ আচ্ছন্নতা; মোহ (মহাভারতের ভাষায় সামাজিক নকশা বয়ন করা ছন্নতা মাত্র-প্রথম চৌধুরী)। ২ পাগলামি; বুদ্ধিভ্রষ্টতা। ছন্নমতি (বিশেষণ) লুপ্তবুদ্ধি; বুদ্ধিশূন্য; নষ্টবুদ্ধি (জীবব্রজ ধাইছে চৌদিকে ছন্নমতি-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √ছাদি+ত(ক্ত)};

4 views