1 Answers
অকর্ম অর্থ
অকর্ম–বি. ১. অকাজ, কুকাজ অপকর্ম; ২. কর্মের অভাব, নিষ্ক্রিয়তা, ক্রিয়াহীনতা। [সং. ন+কর্মন্]।[অকর্মো] (বিশেষ্য) ১ কর্মের অভাব; নিষ্ক্রিয়তা। ২ অপকর্ম; খারাপ কাজ। অকর্মক (বিশেষণ) ১ (ব্যাকরণ) যে ক্রিয়াপদের কর্ম নেই; Intransitive (অকর্মক ক্রিয়া)। ২ বেকার; কর্মশূন্য (শুধু অকর্মক নয়, নিঃসম্বল-অচিন্ত্য কুমার সেনগুপ্ত)। অকর্মকাণ্ড (বিশেষ্য) অপকর্মের ঘটা (অকর্মকাণ্ড প্রকাণ্ড না হলে ওরা বাঁচে কী করে?-রবীন্দ্রনাথ ঠাকুর)। অকর্মণ্য (বিশেষ্য) ১ কর্মক্ষম নয় এমন; অপটু (অকর্মণ্য দাস -রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অকেজো; ব্যবহারের অযোগ্য।
21 views
Answered