2 Answers

চাল ২ অর্থ

[চাল্‌] (বিশেষ্য) ১ গৃহাদির কাঁচা ছাদ; বাঁশ, খড়, শণ, কাশ ইত্যাদি দ্বারা আচ্ছাদিত ঘরের ছাদ। ২ হিন্দু প্রতিমার পিছনের দৃশ্যপট (চালচিত্র)। চালকুমড়া (বিশেষ্য) ছাঁচি বা দেশি কুমড়া। চালকুমড়ি করা (ক্রিয়া) উপর থেকে নিচে গড়িয়ে দেওয়া, যেভাবে কুমড়া গড়িয়ে পড়ে। চালকেটে উঠানো (ক্রিয়া) ভিটেমাটি উচ্ছন্ন করা; উৎপন্ন বা উদ্বাস্তু করা। চালচিত্র (বিশেষ্য) ১ প্রতিমার পিছন দিকের পট বা চিত্র। ২ পশ্চাৎপট; background । ৩ হালচাল; বর্তমান পরিস্থিতির রূপরেখা। চালচুলা, চালচুলো (বিশেষ্য) আশ্রয় ও খাদ্য সংস্থান; আহার ও বাসের ব্যবস্থা। চালচুলা নেই-বৃত্তিহীন বেকার যার ঠিকানা ও বৃত্তি নেই। চালের বাতা (বিশেষ্য) কাঁচা ঘরের ছাদসংযুক্ত বাঁশ বা কাঠের লম্বা লম্বা ফালি। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+অ(ঘঞ্‌)};

8 views

চাল ৩ অর্থ

[চাল্‌] (বিশেষ্য) ১ চলন; ধারা; রীতি; প্রথা; জীবনযাত্রা পদ্ধতি; আচার-ব্যবহার (সাবেক চাল)। ২ গতি; ভঙ্গি (দ্রুত চাল)। ৩ ধরন; ঢঙ; রকম (বলেন বটে কথা বার্তা অস্মৎ দেশীয় চালে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ মিথ্যা বড়াই বা আড়ম্বর প্রকাশ (চাল মারা)। ৫ অভিজাত বা আড়ম্বরপূর্ণ বা শৌখিন জীবনযাত্রা পদ্ধতি (হাওযা খেয়ে ঘুর ঘুর করাকেই এরা বলে চাল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৬ দাবা বা পাশার দান। ৭ কৌশল; ফন্দি; কার্যোদ্ধার বা বাজিমাত করাবার মতো ঘুটি চালা (উৎপীড়নে কোনই সুফল ফলিল না দেখিয়া এইবার তাহারা এক নতুন চাল চালিল-আবু হেনা মোস্তফা কামাল)। চালকমানো (ক্রিয়া) ১ জীবনযাত্রা আড়ম্বর হ্রাস করা। ২ খরচ কমানো; ব্যয় সংকোচ করা। চাল-চলন (বিশেষ্য) ১ রীতি-নীতি; আচার-ব্যবহার (সাবেক চাল-চলন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মতিগতি। □(বিশেষণ) প্রকৃতি; স্বভাব; চরিত্র। চালচালা (ক্রিয়া) ফন্দি খাটানো; কৌশল প্রয়োগ করা। (কি মজার চালই চালা হয়েছে-মীর মশাররফ হোসেন)। চাল দেওয়া (ক্রিয়া) ১ মিথ্যা বড়াই বা বাহাদুরি করা। ২ চালাকি খাটানো। ৩ দাবা পাশা ইত্যাদি খেলার দান দেওয়া। চালবাজ, চালিয়াত (বিশেষণ) ১ মিথ্যা জাঁক করে এরূপ। ২ ফাঁকিবাজ; ঠক। ৩ ফন্দিবাজ। চাল বাড়ানো (ক্রিয়া) জীবনযাত্রার মান উচ্চ করা; চলাফেরার আড়ম্বর বৃদ্ধি করা; ব্যয়বাহুল্য দ্বারা আচার-ব্যবহারের পরিবর্তন ঘটানো। চালমাৎ (ক্রিয়া) ১ কৌশলে কার্যোদ্ধার হওয়া। □(বিশেষ্য) জয়; বিপক্ষের পরাজয়। □(বিশেষণ) দাবাখেলায় রাজার অচল অবস্থাবিশেষ। চালমারা (ক্রিয়া) ১ চালিয়াতি করা; বড়াই করা। ২ ফাঁকি দেওয়া; চালাকি করা। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+অ(ঘঞ্‌)};

8 views