1 Answers
চার ১, চারি অর্থ
[চার্, চারি] (বিশেষ্য), (বিশেষণ) ৪ সংখ্যা বা সংখ্যক। চারআনা (বিশেষ্য) ১ সিকি ভাগ। ২ এক টাকার চার ভাগের এক ভাগ। চারআনি (বিশেষ্য) ১ চার আনা বা সিকি টাকা মূল্যের মুদ্রা। ২ চার ভাগের এক ভাগ। চারইয়ারি, চার-আয়ারী (বিশেষণ) চার জন বন্ধু-সম্পর্কিত (চার ইয়ারী কথা-প্রথম চৌধুরী)। চার কোনা/কোণা (বিশেষণ) ১ চার কোণ সম্বলিত; চতুষ্কোণ; চৌকা। ২ চতুর্দিক (চার কোনা মেরে ঝাড়ু দেওয়া)। চারচালা (বিশেষণ) ১ চারদিকে চার চালবিশিষ্ট। □(বিশেষ্য) ঐরূপ ঘর। চারচোখে দেখা (ক্রিয়া) বিশেষ কৃপার দৃষ্টিতে দেখা (অন্যায় বাড়াবাড়ি করে একজনকে চার চোখে দেখতেন না-শেখ ফজলল করিম)। চারচৌকা, চারচৌকো (বিশেষণ) সমচতুষ্কোণ। চারটা, চারটে (বিশেষ্য) চার ঘটিকা। □(বিশেষণ) অল্প কিছু। চারটি, চাট্টি (বিশেষণ) কিছু পরিমাণ; অর্প পরিমাণ; সামান্য কিছু (আর চাট্টি ভাত দাও)। চারতরফ (বিশেষ্য) চতুর্দিক; সব দিক; চার অংশ। চার দেওয়ারি (বিশেষ্য) আঙ্গিনা; চার দেয়ালে ঘেরা স্থান। চারপায়া, চারপাই (বিশেষ্য) চারপায়াযুক্ত খাটিয়া বিশেষ (দড়ির চারপাই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। চারপো, চারপোয়া (বিশেষণ) ১ এক সের। ২ সম্পূর্ণ; ভরা। চারসন্ধ্যা (বিশেষ্য) প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যা ও মধ্যরাত (হিন্দু ব্যবহারে)। চার হাত এক করা-বিয়ে দেওয়া। চার হাতে (ক্রিয়াবিশেষণ) বিচার-বিবেচনা ত্যাগ করে বা নির্বিচারে এবং সাপটিয়ে। চারভিত (বিশেষ্য) চতুর্দিক বা এদিক সেদিক; চারপাশ। {(তৎসম বা সংস্কৃত) চতুর্>(প্রাকৃত) চত্তার, চত্তারি>};