3 Answers
চটা ১ অর্থ
[চটা] (ক্রিয়া) রাগ করা; ক্রুদ্ধ বা রুষ্ট হওয়া। □(বিশেষ্য) উক্ত অর্থে। □(বিশেষণ) ১ রুষ্ট; রাগান্বিত। ২ বিরূপ; বিরাগযুক্ত; নারাজ (বাবা অন্য সমস্ত ব্রতের উপর চটা ছিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। চটাচটি (বিশেষ্য) ১ রাগারাগি; ক্রোধ প্রকাশ। ২ বাদানুবাদ; পরস্পর ক্রোধপূর্ণ বাক্য বিনিময়। চটানো (ক্রিয়া) ১ রাগানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। রগচটা (বিশেষণ) ১ সহজেই রেগে যায় এমন। ২ উগ্র; রাগী; ক্রোধী; কোপন-স্বভাব। চটিতং (বিশেষণ) অত্যন্ত ক্রুদ্ধ; খুব রাগ হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √চণ্ড্>(বাংলা) চট+আ};
চটা ২ অর্থ
[চটা] (ক্রিয়া) ১ চিড় খাওয়া বা ফাট ধরা। ২ চাকলা ওঠা; উপরের পাতলা অংশ বা ত্বক উঠে যাওয়া। ৩ লোপ পাওয়া; হ্রাস পাওয়া; নষ্ট হওয়া (রং চটা, ভক্তি চটা)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত)√চট্>};
চটা ৩ অর্থ
[চটা] (বিশেষ্য) ১ বাখারি; চাঁচারি; বাঁশের বা কোনো বস্তুর পাতলা ফালি। ২ চাটাই দরমা। {(তৎসম বা সংস্কৃত) √কট্>+(বাংলা) আ};