30 views

2 Answers

খোল ১ অর্থ

[খোল্‌] (বিশেষ্য) ১ বাদ্যযন্ত্রবিশেষ; মৃদঙ্গ (খোল খন্তাল নিয়ে চীৎকার না করলে, আমি হয়তো আনন্দ পাই না-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ শূন্যগর্ভ গহ্বর বা কোটর (ক্ষুদার জ্বালায় পেটের খোল বাজায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ যে কাপড়ের মধ্যে তুলা ভর্তি করে বালিশ তোশক লেপ ইত্যাদি তৈরি হয় (বালিশের খোল)। ৪ আবরণ (কচ্ছপের খোল)। ৫ গর্ত; গহ্বর; কোটর (চোখের খোল, নৌকার খোল)। ৬ গাছের বাকল বিশেষ (কলার খোল, সুপারির খোল)। ৭ তুম্ব (হুঁকার খোল)। ৮ খোলস; নির্মোক। খোল নলচে বদলানো (ক্রিয়া) রূপের আমূল পরিবর্তন; সম্পূর্ণ ভিন্ন রূপ দান। খোল-ভাড়া (বিশেষ্য) মাঝি মাল্লার মজুরি বাদে কেবল নৌকাভাড়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খল্ল>};

30 views

খোল ২ অর্থ

⇒ খইল;

30 views