13 views

1 Answers

ঘাত অর্থ

ঘাত [ ghāta ] বি. ১. আঘাত, ঘা (‘নাশো কঠিন ঘাতে’: রবীন্দ্র); ২. প্রহার ; ৩. ক্ষত, ঘা; ৪. হিংসা, হত্যা (পশুঘাত-তু. পশুঘাতী); ৫. (গণি.) কোনো রাশিকে সেই রাশি দ্বারা বারংবার গুণ করে প্রাপ্ত ফল, power (বি.প.)।;[সং. √হন্ + অ]।;ঘাতক বি. বিণ. ১. হত্যাকারী (গুপ্তঘাতক) ; ২. জল্লাদ। ঘাতচিহ্ন বি. (গণি.) বর্গ ঘন প্রভৃতি সূচক অঙ্ক।;ঘাতন১ বি. ১. হত্যা; ২. যজ্ঞের প্রয়োজনে বধ, বলি; ৩. আঘাত।;ঘাতন২ বি. ১. অন্যের দ্বারা বধ করানো; ২. প্রহার করার অস্ত্র।;☐ বিণ. নাশক, ঘাতক, হত্যাকারী (দৈত্যঘাতন, অসুরঘাতন)।;ঘাত-প্রতিঘাত বি. ১. আঘাত-প্রত্যাঘাত; ২. ক্রিয়া ও প্রতিক্রিয়া (ঘটনার ঘাত-প্রতিঘাত)।;ঘাতসহ বিণ. আঘাত সহ্য করতে পারে এমন; ঘা দিলে ভাঙে না বরং বিস্তৃত হয় এমন, malleable.;ঘাতী (-তিন্) বিণ. (সমাসের উত্তরপদে) হত্যাকারী (পুত্রঘাতী, নারীঘাতী)।;স্ত্রী. ঘাতিনী।;ঘাতুক বিণ. ১. হিংস্র, নিষ্ঠুর, ক্রূর; ২. নাশক, হত্যাকারী, ঘাতক।;ঘাত্য বিণ. বধ্য; ঘাতযোগ্য; আঘাত করার বা বধ করার যোগ্য।;[ঘাত্‌] (বিশেষ্য) ১ চোট; আঘাত। ২ প্রহার। ৩ কোপ। ৪ ঘা; ক্ষত। ৫ হিংসা; হত্যা। ৬ বিনাশ; সমূহ ক্ষতি। ৭ সুযোগ; দাঁও। ৮ এক রাশিকে সেই রাশি দিয়ে পুনঃপুন গুণনে প্রাপ্ত ফল; power। ঘাত চিহ্ন (বিশেষ্য) বর্গ ঘন প্রভৃতি সূচক অঙ্ক। ঘাত-প্রতিঘাত (বিশেষ্য) ১ আঘাত ও প্রত্যাঘাত; প্রহার ও প্রতি-প্রহার। ২ ক্রিয়া ও প্রতিক্রিয়া; action and reaction। ঘাতসহ (বিশেষণ) আঘাত সহ্য করতে পারে এরূপ। □ (বিশেষ্য) ঘা দিলে না ভেঙে বিস্তৃত হয় এরূপ; malleable। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √হন্‌+অ(ঘঞ্‌)};

13 views