1 Answers

ঘাড় অর্থ

ঘাড় [ ghāḍ ] বি. গ্রীবা, কণ্ঠের পশ্চাদ্ভাগ, কাঁধ (বোঝা ঘাড়ে নেওয়া)।;[প্রাকৃ. ঘাড় < সং. ঘাটা (=গ্রীবার পশ্চাদ্ভাগ)]।;ঘাড় ভাঙা ক্রি . বি . কৌশলে অন্যের খরচে নিজের কাজ হাসিল করা;ঘাড়ে করা, ঘাড়ে নেওয়া ক্রি. বি. ১. কাঁধে তুলে নেওয়া; ২. (আল.) দায়িত্ব বা ভার গ্রহণ করা।;ঘাড়ে চাপা ক্রি. বি. ১. আশ্রয় করা; ২. গলগ্রহ হওয়া।;ঘাড়ে দুটো মাথা থাকা ক্রি. অত্যন্ত দুঃসাহস হওয়া (আমার ঘাড়ে তো দুটো মাথা নেই)।;ঘাড়ধাক্কা বি. গলাধাক্কা; (আল.) তাড়িয়ে দেওয়া (গলাধাক্কা খাওয়া, গলাধাক্কা দেওয়া)।;ঘাড়ে-গর্দানে বিণ গজস্কন্ধ; অত্যন্ত স্হূল বা মোটাসোটা (ঘাড়ে-গর্দানে চেহারা; বেশ ঘাড়ে-গর্দানে হয়েছে)।;[ঘাড়্‌] (বিশেষ্য) ১ গ্রীবা; গর্দান; গলার পশ্চাদ্‌ভাগ। ২ কাঁধ; স্কন্ধ। ঘাড় ধরা (ক্রিয়া) ঘাড়ে হাত দিয়ে বল প্রয়োগ করা অর্থাৎ জোরজবরদস্তি করা (যে গুরু ঘাড় ধরে শিষ্যকে বললেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ঘাড় ধাক্কা (বিশেষ্য) গলা ধাক্কা। ঘাড় নাড়া (ক্রিয়া) সম্মতি বা অসম্মতি নির্দেশ করা। ঘাড় পাতা (ক্রিয়া ) দায়িত্ব গ্রহণ করা বা গ্রহণে সম্মত হওয়া। ঘাড় ফুলানো (ক্রিয়া) স্পর্ধা জ্ঞাপন করা। ঘাড় ভাঙা, ঘাড় ভাঙ্গা (ক্রিয়া) জবরদস্তিতে আদায় করা; জোর করে খরচ করতে বাধ্য করা; পরের উপর জোর খাটিয়ে নিজের কার্য সাধন করা; পরের অর্থব্যয় ঘটিয়ে আপন স্বার্থ সাধন করা। ঘাড়ে করা, ঘাড়ে নেওয়া (ক্রিয়া) ১ স্কন্ধে ধারণ করা। ২ দায়িত্ব গ্রহণ করা; দায় স্বীকার করা। ঘাড়ে-গর্দানে (বিশেষণ) ১ স্কন্ধ থেকে মস্তক পৃথক বলে বোধ হয় না এরূপ স্থূল; অত্যন্ত স্থূল। □ (বিশেষ্য) গজস্কন্ধ। ঘাড়ে চাপা (ক্রিয়া) ১ ভরণ-পোষণের জন্য অন্যের গলগ্রহ হওয়া; পরের উপর নির্ভরশীল হওয়া। ২ কার্যোদ্ধারের জন্য অন্যের উপর চাপ দেওয়া। □ (ক্রিয়া) ভর করা বা হওয়া। ঘাড়ে জোয়াল (বিশেষ্য) কাঁধে অতিরিক্ত চাপ বা ভার। ঘাড়ে দুটো মাথা থাকা (বিশেষ্য) অসম সাহসী হওয়া; অত্যন্ত দুঃসাহসী হওয়া। ঘাড়ে ভূত চাপা (ক্রিয়া) দুষ্টবুদ্ধি বা কু-মতলব মাথায় আসা। ঘাড়ে হাগা (ক্রিয়া) দুষ্ট বুদ্ধিতে অপরকে ডিঙিয়ে যাওয়া বা জব্দ করা; অন্যের উপর যা খুশি তা করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘাট>; (প্রাকৃত) ঘাড়};

4 views