3 Answers

গিলটি ১, গিল্টি ১ অর্থ

[গিল্‌টি] (বিশেষ্য) ধাতুর প্রলেপ; সোনা বা রুপার মিহি লেপ। □ (বিশেষণ) নকল; কৃত্রিম (গিলটি-করা গহনা; কি করেন, একটু গিলটি হাসি হাসিয়া-মীর মশাররফ হোসেন)। গিলটি করা (বিশেষণ) অলংকৃত; পাত-মোড়া (সোনালী গিল্টি করা মার্বেল-মোড়া বৈদ্যুতিক আলোকে ঝকমক হোটেলের ….-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গিলটি সোনা (বিশেষ্য) কৃত্রিম সোনা (চার দিকে মা প্রবঞ্চনা ভালোবাসার গিল্টি সোনা -(কাজী নজরুল ইসলাম))। {(ইংরেজি) gilt};

12 views

গিলটি ২, গিল্টি ২ অর্থ

[গিল্‌টি] (বিশেষ্য) ১ গ্রন্থি-স্ফীতি। ২ ফোড়ায় পুঁজ বসিয়া কঠিনতাপ্রাপ্ত স্থান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি>};

12 views

গিলটি ৩, গিল্টি ৩ অর্থ

[গিল্‌টি] (বিশেষ্য) অপরাধী; দোষী (ঠকচাচা ও বাহুল্য গিল্টি কি নাটগিল্টি- প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ইংরেজি) guilty};

12 views