1 Answers
খাণ্ডব অর্থ
খাণ্ডব [ khāṇḍaba ] বি. মহাভারতের বর্ণিত ইন্দ্রপ্রস্হের নিকটস্হ অরণ্যবিশেষ।;[সং. খণ্ডু + অ]।;খাণ্ডবদাহন বি. কৃষ্ণার্জুনের সহায়তায় অগ্নির দ্বারা খাণ্ডব বন দাহন।;খাণ্ডবানল বি. যে অগ্নিতে খাণ্ডব বন দগ্ধ হয়েছিল; (আল.) ভয়ংকর অগ্নিকাণ্ড।;[খান্ডব্/খানডো্ব] (বিশেষণ) খণ্ড থেকে জাত। □ (বিশেষ্য) মহাভারতে বর্ণিত যমুনা-তীরে বর্তমান দিল্লির নিকটস্থ বনবিশেষ। খাণ্ডবদাহ, খাণ্ডবদাহন (বিশেষ্য) ১ অগ্নিকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ও অর্জুন কর্তৃক জীবজন্তুসহ খাণ্ডব বন দাহন ঘটনা (তাণ্ডব আজ পাণ্ডব সম খাণ্ডব দাহ চাই-(কাজী নজরুল ইসলাম))। ২ ভীষণ অগ্নিকাণ্ড। খাণ্ডবপ্রস্থ (বিশেষ্য) ইন্দ্রপ্রস্থ; উক্ত স্থানের আধুনিক নাম দিল্লি। খাণ্ডবানল (বিশেষ্য) ১ যে আগুনে খাণ্ডব বন দগ্ধ হয়েছিল। ২ ভীষণ অগ্নিকাণ্ড। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ডু+অ(অণ্)};