1 Answers
অন্তঃ অর্থ
অন্তঃ [ antḥ ] (অন্তর্) অব্য. মধ্যে, ভিতরে (এই শব্দটি পূর্বপদ হিসাবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নূতন শব্দ সৃষ্টি করে)।[সং.]–(অন্তর্-)[স্বতন্ত্র পদ রূপে ‘অন্তহ্’; সমাসবদ্ধ পদে বিসর্গ (t)-এর পরবর্তী ধ্বনির দ্বিত্ব উচ্চারণ হয়ে থাকে, বিসর্গের কোনো উচ্চারণ থাকে না, যেমন অন্তঃকরণ = অন্তোক্করণ্] অব্যয় ভিতরে মধ্যে অন্তরে চিত্তে ইত্যাদি অর্থে অন্য শব্দের সাথে যুক্ত হয়। অন্তঃকরণ (বিশেষ্য) হৃদয়; মন। অন্তঃ কোণ (বিশেষ্য) (জ্যামিতি) ভিতরে অবস্থিত কোণ; interior angle। অন্তঃপট (বিশেষ্য) পর্দা; আবরণ। অন্তঃপাতী (-তিন্) (বিশেষণ) অন্তর্গত; মধ্যবর্তী। অন্তঃপুর (বিশেষ্য) অন্দর মহল; অবরোধ। অন্তঃপুরত্ব (বিশেষ্য) (অন্তঃপুরত্বপ্রাপ্ত হইয়াছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অন্তঃপুরিকা (বিশেষ্য) অন্তঃপুরবাসিনী রমণী। অন্তঃপ্রবেশন (বিশেষ্য) প্রক্ষেপ; একের লেখায় অন্যের লেখার সংযোজন; interpolation। অন্তঃশত্রু (বিশেষ্য) ১ গৃহশত্রু; গৃহবৈরী। ২ দেশদ্রোহী; বিদ্রোহী অধিবাসী। ৩ দেহান্তর্গত ষড়রিপু।অন্তঃশিলা (বিশেষণ) যার অভ্যন্তরে পাথর বিদ্যমান। অন্তঃশীলা , অন্তঃশীলে (বিশেষণ) অভ্যন্তরীণ (পেটকামড়ানি ও গা বমি প্রভৃতি অন্তঃশীলে রোগেরও অভাব রইল না-প্যামি)। অন্তঃশুল্ক (বিশেষ্য) মাদক দ্রব্যাদির উপর ধার্য কর; excise duty। সত্ত্বা (বিশেষণ) গর্ভবতী; গর্ভিণী (এক্ষণে আপনার সহধর্মিণী অন্তঃসত্ত্বা হইয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অন্তঃসংজ্ঞা (বিশেষ্য) অভ্যন্তরীণ বোধশক্তি। অন্তঃসলিল (বিশেষণ) অভ্যন্তরে জলবিশিষ্ট। অন্তঃসলিলা স্ত্রী.(ফল্গু নদী অন্তঃসলিলা)। অন্তঃসার (বিশেষ্য) ভিতরের সারবস্তু। □ (বিশেষণ) ভিতরে সারবস্তু আছে এমন। অন্তঃসারবিহীন, অন্তঃসারশূন্য (বিশেষণ) সারবস্তু নেই এমন। অন্তঃস্থ বর্ণ মধ্যবর্তী; অভ্যন্তরস্থ। অন্তঃস্থ বর্ণ (বিশেষ্য) য র ল ব – এই চারটি বর্ণ। {(তৎসম বা সংস্কৃত)√অম্+অর্(অরন্)}