2 Answers

– অন্ত অর্থ

[অন্‌তো] (বিশেষ্য) বাংলা কৃদন্ত – প্রত্যয়-ধাতুর শেষে ঘটমান বর্তমানকাল (present progressive tense) বোঝাতে ব্যবহৃত (‘উদিত হচ্ছে এমন’ অর্থে √উঠ্+অন্ত=উঠন্ত; চলছে এমন অর্থে √চল্+অন্ত=চলন্ত)। এই প্রত্যয়যোগে গঠিত শব্দ কৃদন্ত বিশেষণ। {(তৎসম বা সংস্কৃত) শতৃ(=অৎ)>}

12 views

অন্ত অর্থ

অন্ত [ anta ] বি. ১. মৃত্যু; বিনাশ (দেহান্ত); ২. শেষ, অবসান (নিশান্ত, অন্তহীন রাত্রি); ৩. প্রান্ত, সীমা (বনান্ত, দিগন্ত) ৪. স্বরূপ, হদিশ (অন্ত পাওয়া ভার); ৫. জীবনশেষ (‘অন্তে দিও গো পদাশ্রয়’: সু. দ.)।[সং. অম্ + ত]।[অন্‌তো] (বিশেষ্য) ১ শেষ; অবসান (দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয় –রবীন্দ্রনাথ ঠাকুর )। ২ প্রান্ত; সীমা (গ্রামান্ত)। ৩ মৃত্যু; নাশ (অন্তকাল)। ৪ স্বরূপ; প্রকৃত মনোভাব (অন্ত পাওয়া ভার)। □ অব্য অবধি; পর্যন্ত (পক্ষান্ত, মাসান্ত)। অন্তকাল (বিশেষ্য) মৃত্যুর সময়; অন্তিম সময় (অগ্নিকুণ্ড দেহ ঝালি আমি তাহে দেহ ঢালি অন্ত – কালে কর এই কর্ম-ভারতচন্দ্র রায় গুণাকর)। অন্তত অব্য কমসে কম; অন্যূন। অন্তস্থ (বিশেষণ) প্রান্তস্থিত; সীমায় অবস্থিত। {(তৎসম বা সংস্কৃত) √অম্+ত(তন্)}

12 views