1 Answers
সারা দিন জুতা–মোজা পরে থাকলে বাড়ি ফিরেই খালি পায়ে বাতাস লাগতে দিতে হবে। এ ছাড়া আঁটসাঁট জুতা পরবেন না এবং পা যেন না ঘামে তার জন্য সুতি মোজা পরবেন। প্রতিদিন ব্যবহারের পর মোজা ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে ব্যবহার করুন। পা ভিজালে তোয়ালে বা গামছা দিয়ে চেপে পানি শুকিয়ে নিন। এ ছাড়া অন্যের ব্যবহার করা জুতা পরবেন না ও নোংরা জায়গায় হাঁটবেন না। এ ছাড়া নখ দিয়ে চুলকাবেন না। এতে হাতও সংক্রমিত হবে। কোনো ধরনের ওষুধ ব্যবহার করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
22 views
Answered