একটা মেয়ের সাথে আমার রিলেশন ছিল তিন বছর। তিন বছর প্রেম করার পর আমি জানতে পারি সেই মেয়েটা আমার সাথে প্রেমের সম্পর্ক থাকার পরেও ইমোতে অন্যান্য ছেলেদের সাথে টাইমপাস করত। একটা ছেলের সাথে ডেট করতে গিয়ে ধরা পরেছে আমার কাছে। তার দুলাভাই তাকে কুপ্রস্তাব দিলে ফেসবুকে সে হ্যা সুচক রিপ্লাই দিয়েছিল। এসব জানার পর আমি প্রচণ্ড কষ্ট পাই। আমার একটা সফটওয়ার ট্রেনিং ইনস্টিটিউট ছিল, সেই ব্যবসা বন্ধ করে দিতে হয় কারন আমি কোন কাজে মন দিতে পারছিলাম না। এভাবে আমি ১০ মাস খুবই বিষণ্ণ ছিলাম। আমার জীবন থেকে দশটি মাস একদম শেষ হয়ে যায়। পাশাপাশি ব্যবসা টাও শেষ হয়ে যায়। মেয়েটা যখন ভুল করছিল, তখন সে ক্লাস ১০ এ পড়ত। 

এর পর থেকে ১ বছর আমি সময় কাটানোর জন্য বিভিন্ন মেয়েদের সাথে ফ্লার্ট করতাম। এভাবেই একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। মেয়েটা সম্পর্কে আমার চারপাশে যত মানুষ চিনে জানে, সবাই এক কথায় মেয়েটাকে ভাল বলে। আমি সেই মেয়েটাকে ভালবাসি নাই এখনো, কিন্তু তাকে বিয়ে করতেও আমার সমস্যা নেই। উল্লেখ্য, আমার এক্স জিএফ এর পরিবার আমার পরিবার থেকে কিছুটা খারাপ অবস্থানে আছে। কিন্তু নতুন ভাল লাগা মেয়েটার পরিবার আর আমার পরিবার সম পর্যায়ের। ইদানীং আমার এক্স জিএফ আমার কাছে মাফ চাচ্ছে। বলছে তখন বয়স কম ছিল তাই ভুল করে ফেলেছে। কিন্তু আমি কিছুতেই তাকে মাফ করতে পারছি না। মধ্যে কয়েকবার এক্স এর সাথে রিলেশন ঠিক করে নিলেও টিকাতে পারি নাই। রিলেশন ঠিক হলেই মনের মধ্যে অজানা একটা ভয়, অজানা একটা অশান্তির সৃষ্টি হয়। ৭ দিনের মধ্যেই আবার ব্রেকাপ করে দেই। তাকে কোন ভাবেই বিশ্বাস করতে পারি না। এখন আমার কি করা উচিৎ? এক্স কে ক্ষমা করা উচিৎ? ক্ষমা করলেও তাকে বিয়ে করতে হলে আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্ক খারাপ হবে। যে মেয়ে আমার সাথে চিটিং করতে পারে, তার জন্য নিজের ফ্যামিলির অবাধ্য হওয়া উচিৎ হবে? নাকি, সেই নতুন মেয়েকে বিয়ের প্রস্তাম দেয়া উচিৎ। আমি অলরেডি জানতে পেরেছি সেই মেয়েটাও আমাকে পছন্দ করে কিন্তু ভালবাসার মত এত বেশি কিছু না। জাস্ট পছন্দ পর্যন্তই। আমার সব বন্ধুরা এক্স কে ক্ষমা করে দেয়ার বিপক্ষে। কিছু কিছু বন্ধু নতুন মেয়েকে বিয়ে করে নিতে বলে।


আমার কোন মেয়েকে বেছে নেওয়া উচিৎ?

1677 views

1 Answers

অবশ্যই বর্তমানকে!

1677 views

Related Questions