পিল খাওয়া ও গর্ভবতী হওয়া সংক্রান্ত?
আমার শেষ মাসিক হয়েছিল ১/১১/২০২১তারিখ, আমি নিয়মিত পিল ব্যবহারকারী নই,আমি ১৬/১১/২০২১ তারিখে সহবাস করি ও এই দিন থেকেই ফেমিপিল খাওয়া শুরু করি বর্তমানে পিল ও সহবাস চলমান, আমার কি গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে,বয়স ৩২।
1 Answers
আসলে ফেমিকন পিল গুলো নিয়মিত করে খেতে হয় যা শুরু করতে হয় মাসিকের সময় হতে । তাহলে প্রেগন্যান্সির সম্ভাবনা থাকে না।
আপনি যে নিয়মে এই পিল খাওয়া শুরু করেছেন সেক্ষেত্রে আপনার প্রেগন্যান্সির সম্ভাবনা থেকেই যায়। কেনো না এই পিল ইমার্জেন্সি পিলের মত কাজ করে না। আপনি যে দিনে মিলন করেছেন সেই দিনেই বা তার পরের দিনেই যদি শুক্রানু ও ডিম্বানুর মিলিত ঘটে সেক্ষেত্রে কিন্তু বাকি দিন গুলোতে নিয়মিত ফেমিকন খেলেও কাজ কবে না অর্থাৎ প্রেগন্যান্সি রোধ হবে না।
আপনার যেহেতু ১ তারিখে মিন্স শেষ হয়েছে সেক্ষেত্রে আপনাকে মাসিকের ২.৩ তম দিন থেকেই এই পিল খাওয়া শুরু করা উচিৎ ছিলো।
আপনি যে নিয়মে পিল খাচ্ছেন ও নিয়মিত মিলন করতেছেন এতে প্রেগন্যান্সির সম্ভাবনা থাকবে । তবে আপনি যেহেতু এই ভুল নিয়ম সুরুই করেছেন তাহলে আর বাদ দিয়েন না। আপনি নিয়মিত খেতেই থাকেন। দেখুন পরবর্তীতে মাসিক হয় কিনা তবে অপেক্ষা করবেন আপনার মাসিক না হলে অপেক্ষা করবেন্ ২/৩ সপ্তাহ এর মধ্যেও মাসিক না হলে প্রেগন্যান্সি টেস্ট করবেন। আসা করি সঠিক রেজাল্ট পাবেন। আসা করি বুঝতে পারছেন।
আর হ্যা পরবর্তীতে আবার ফেমিকন পিল খেতে চাইলে আপনি আপনার মাসিকের ২/৩ তম দিন থেকে নিয়মিত করে নিয়ম মেনে খাবেন। আসা করি আর চিন্তাথাকবে না। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy