2 Answers

১. প্রথমেই মনে রাখতে হবে, হস্তমৈথুন বা স্বমেহন কোন পাপ বা অপরাধ নয়। এটা প্রাণীদের একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা করে ফেলে কোন প্রকার অনুশোচনা, পাপ, বা অপরাধবোধে ভুগবেন না। এমন হলে ব্যাপারটা সব সময় মাথার মধ্যে ঘুরবে এবং এ থেকে মুক্তি পেতে আবার এটা করে শরীর অবশ করে ফেলতে ইচ্ছে হবে। মনে রাখবেন আপনি মানুষ। আর মানুষ মাত্রই ভুল করে। এটা করে ফেলার পর যদি মনে করেন ভুল হয়ে গেছে তো সেজন্য অনুশোচনা করবেন না। নিজেকে শাস্তি দেবেন না। বরং দৃঢ় প্রতিজ্ঞ হোন যাতে ভবিষ্যতে মন শক্ত রাখতে পারেন। ২. যেসব ব্যাপার আপনাকে হস্তমৈথুনের দিকে ধাবিত করে, সেগুলো ছুড়ে ফেলুন, সেগুলো থেকে দূরে থাকুন। যদি মাত্রাতিরিক্ত হস্তমৈথুন থেকে সত্যি সত্য মুক্তি পেতে চান তাহলে পর্ণ মুভি বা চটির কালেকশন থাকলে সেগুলো এক্ষুনি নষ্ট করে ফেলুন। পুড়িয়ে বা ছিড়ে ফেলুন। হার্ডড্রাইব বা মেমরি থেকে এক্ষুনি ডিলিট করে দিন। ইন্টারনেট ব্যবহারের আগে ব্রাউজারে প্যারেন্টাল কন্ট্রোল-এ গিয়ে এডাল্ট কন্টেন্ট ব্লক করে দিন। কোন শারীরিক মিলন টয় থাকলে এক্ষুনি গার্বেজ করে দিন। কোন কোন সময় হস্তমৈথুন বেশি করেন, সেই সময়গুলো চিহ্নিত করুন। বাথরুম বা ঘুমাতে যাওয়ার আগে যদি উত্তেজিত থাকেন, বা হঠাত কোন সময়ে যদি এমন ইচ্ছে হয়, তাহলে সাথে সাথে কোন শারীরিক পরিশ্রমের কাজে লাগে যান। যেমন বুকডন বা অন্য কোন ব্যায়াম করতে পারেন। যতক্ষণ না শরীর ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ হস্তমৈথুন করার মত আর শক্তি না থাকে, ততক্ষণ পর্যন্ত সেই কাজ বা ব্যায়াম করুন। গোসল করার সময় এমন ইচ্ছে জাগলে শুধু ঠাণ্ডা পানি ব্যবহার করুন এবং দ্রুত গোসল ছেড়ে বাথরুম থেকে বের হয়ে আসুন। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সব সময় কোন না কোন কাজে ব্যস্ত থাকুন। আগে থেকে সারাদিনের শিডিউল ঠিক করে রাখুন। তারপর একের পর এক কাজ করে যান। হস্তমৈথুনের চিন্তা মাথায় আসবে না। যারা একা একা সময় বেশি কাটায়, যাদের বন্ধুবান্ধব কম, দেখা গেছে তারাই ঘনঘন হস্তমৈথুন বেশি করে। একা একা না থেকে বন্ধুবান্ধবদের সাথে সময় কাটান। একা একা টিভি না দেখে বন্ধুদের সাথে কিছু করুন। বন্ধুবান্ধব না থাকলে ঘরে বসে না থেকে পাবলিক প্লেসে বেশি সময় কাটান। ৩. বসে না থেকে সময়টা কাজে লাগান। জীবনকে সৃষ্টিশীল কর্মকাণ্ড দিয়ে ভরিয়ে তুলুন। সব সময় নতুন কিছু করার দিকে ঝোঁক থাকলে হস্তমৈথুনের ব্যাপারটা মাথা থেকে দূর হয়ে যাবে। এই সাথে আরো সব বাজে জিনিসগুলোও জীবন থেকে হারিয়ে যাবে। নতুন ভাবে জীবনকে উপলব্ধি করতে পারবেন, বেঁচে থাকার নতুন মানে খুঁজে পাবেন।

7522 views Answered

হস্তমৈথুন ছাড়ার উপায় :  ১)প্রথমেই চেষ্টা করবেন, যখনই হস্তমৈথুন করার ইচ্ছা হবে তখনি এমন কিছু করবেন যেন মন অন্যদিকে চলে যায়। যেমন ব্যায়াম করা। ব্যায়াম করার আরেকটি ভালো দিক হল আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে এবং আপনার হস্তমৈথুন করার শক্তি বা ইচ্ছা থাকবেনা।  ২) নিজের ভালো অভ্যাস গড়ে তুলুন যেমন-বই পড়া, গান শোনা, ছবি আঁকা ইত্যাদি। এতে bored হবেন না।  ৩) পর্ণগ্রাফিক সিনেমা দেখবেন না। এতে হস্তমৈথুনের ইচ্ছা জেগে উঠতে পারে ৪) রূমের দরজা খোলা রাখবেন সবসময়, একা একা থাকবেন না।  ৫) মনে রাখবেন, হস্তমৈথুন একটি আসক্তি। এ থেকে হঠাৎ মুক্তি পাওয়া যাবেনা। তাই ধৈর্য হারাবেন না। আস্তে আস্তে কমিয়ে আনুন।  ৬) নিজের রুমে একলা বসে বসে bored. এমন মানুষরাই সবচেয়ে বেশী হস্তমৈথুন করে নিজেদের সময় কাটানোর জন্য। তাই এটুকু এড়িয়ে চলার চেষ্টা করুন। আশা করি ফল পাবেন।  মনে রাখবেন, অতিরিক্ত হস্তমৈথুন করলে লিঙ্গ বাঁকা, অসাভাবিক শেপ, দ্রুত বীর্যপাত, যৌনাঙ্গ পর্যাপ্ত উত্তেজিত না হওয়া,বন্ধাত্য, ইত্যাদি সমস্যা হতে পারে।

7522 views Answered

Related Questions

Next steps