2 Answers
জরায়ু ক্যান্সার প্রতিরোধে দুই ধরনের টিকা রয়েছে FDA(u.s.food and drug administration)কতৃক অনুমোদিত যা gardasil ও cevarix নামে পাওয়া যায়।এ দুটি টিকায় জরায়ু ক্যান্সার প্রতিরোধে প্রায় ১০০ ভাগ কার্যকর।
বাল্যবিবাহ বন্ধ করা। বাল্যবিবাহ জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি, এ বিষয়টি বেশি বেশি প্রচার করা। নারীশিক্ষার প্রসার ঘটানো এবং স্বাস্থ্যশিক্ষার ব্যবস্থা করা যাতে, এ রোগ সম্পর্কে সচেতন হতে পারে। নিয়মিত জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং বা পেপস টেস্টে অংশ নিতে হবে। ধূমপান ও পানের সঙ্গে জর্দা, সাদা পাতা খাওয়ার অভ্যাস চিরতরে পরিত্যাগ করা। অন্যের ধূমপানে যাতে নিজের ক্ষতি না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। অর্থাৎ পরোক্ষ ধূমপানের শিকার না হওয়া। দেহের পুষ্টি ঘাটতি পূরণে সুষম খাবার খাওয়ার অভ্যাস করা। নিয়ম অনুযায়ী এইচপিভির প্রতিষেধক টিকা নেওয়া।