1 Answers

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আমি জিন ও মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ’ (সুরা আজ- জারিয়াত, আয়াত : ৫৬) পবিত্র কোরআনের ৭২তম সুরা আল-জিন। জিন শব্দের অর্থ গুপ্ত, লুক্কায়িত, অদৃশ্য ও গোপন। জিনরা অদৃশ্য, মানুষ এদের দেখতে পায় না। তারা মানুষদের দেখতে পায়। এ বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয় সে ও তার দলবল তোমাদের দেখে, যেখানে তোমরা তাদের দেখো না। ’ (সুরা আরাফ, আয়াত : ২৭) তবে কিছু প্রাণী জিন ও শয়তানদের দেখতে পায়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘যখন তোমরা গাধার চিৎকার শুনতে পাও, তখন আল্লাহর কাছে শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করো, কারণ শয়তানকে দেখতে পাওয়ার কারণেই তারা চিৎকার করে। (বোখারি, হাদিস : ৬/৩৫০; মুসলিম, হাদিস : ১৭/৪৭)

9172 views Answered

Next steps