1 Answers
সহবাসের ৬/৭ দিনের মাথায় টেস্ট করে সঠিক রেজাল্ট পাবার সম্ভাবনা নেই বললেই চলে। মূলত ১৪ দিনের পর টেস্ট করতে হয় তবে একেবার সঠিক রেজাল্ট পেতে ২১ দিনের পর টেস্ট করা সব থেকে বেশি ভালো হবে। সাধারণত একটি ভ্রুণ তৈরির ৭-৯ দিনের মাথায় ভ্রুণ থেকে hCG হরমোন বের হওয়া শুরু করে এবং মায়ের রক্তে ও প্রস্রাবে উপস্থিত হয়। কাজেই এ সময়ে আপনি প্রেগন্যান্সি টেস্ট করতে পারবেন। তবে বাজারে পাওয়া স্ট্রিপ দিয়ে সবক্ষেত্রে সঠিক রেজাল্ট না পাওয়ায় ডাক্তারের পরামর্শে ল্যাবে গিয়ে রক্তে hCG হরমোন মাপাটা হবে সবচেয়ে ভালো উপায়। কারণ প্রথমদিকে হরমোনের মাত্রা কম থাকায় এবং পানি খাওয়াসহ নানা কারণে প্রস্রাবে হরমোনের মাত্রার বড় ধরনের তারতম্য হওয়ায় ক্ষেত্রবিশেষে গর্ভবতী হওয়ার পরও স্ট্রিপ টেস্ট নেগেটিভ হতে পারে। কাজেই সুনিশ্চিত হওয়ার জন্য মাসিক ডেট মিস হবার ১৫ দিন পর রক্তে hCG হরমোন মাপলে প্রেগন্যন্ট হয়েছে কিনা নিশ্চিত হতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy