1 Answers
রেগুলার পিল সেবন করার নিয়ম হলো প্রতি মাসে মাসিকের প্রথম দিন থেকে পিল খাওয়া শুরু করবেন ৷ এভাবে প্রতিদিন রাতে একই সময়ে একটা করে সাদা পিল খাবেন ২১ দিন৷ এরপর সাত দিনে একটি করে লাল পিল খাবেন ৷ তারপরের মাসে মাসিকের প্রথম দিন থেকে আবার সাদা পিল খাওয়া শুরু করবেন একটি করে ৷ সাদা পিল শেষ হলে লাল পিল খাওয়া শুরু করবেন৷ কোন দিন যদি সাদা পিল খেতে ভুলে যান তাহলে পরের দিন যখনই মনে পড়বে তখনই একটি সাদা পিল খেয়ে নিবেন৷ যদি রাতে মনে পড়ে তাহলে রাতে একসাথে দুটি পিল খেয়ে নিবেন৷ কিন্তু পরপর দুই দিন পিল খেতে ভুলে গেলে সেই মাসে আর সাদা পিল খাবেন না৷ আর প্রোটেকশন হিসেবে সহবাসের সময় কন্ডোম ব্যবহার করবেন৷ পরের মাসে মাসিকের প্রথম দিন থেকে পুনরায় সাদা পিল খাওয়া শুরু করবেন৷
6794 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy