2 Answers

এমএম কিট বক্সে মোট পাঁচটি পিল থাকে ৷ একটি বড় পিল ও চারটি ছোট পিল ৷ বড় পিলটি প্রথম রাতে খেয়ে নিতে হবে ৷ পরের দিন রাতে দুই গালের ভিতরে দুটি করে চারটি পিল ধরে রাখতে হবে ৷ প্রায় আধ ঘন্টা ধরে রাখতে হবে ৷ এ সময় থুথু ফেলা যাবে না ৷ তবে আধ ঘন্টা পর ধরে রাখতে না পারলে পানি দিয়ে খেয়ে নিতে হবে ৷ এছাড়া ডাক্তারের কাছ থেকে ভালোভাবে খাওয়ার নিয়ম জেনে নিতে পারবেন ৷ কিংবা প্যাকেটের মধ্যে থাকা নির্দেশনাবলী ভালো ভাবে পড়ে নিবেন ৷ এমএম কিট সেবনের ফলে প্রচুর ব্লিডিং হতে পারে ৷

6984 views Answered

mm kit ট্যাবলেট দুই ধাপে খেতে হয়।  প্রথমে  ধাপে মিফেপ্রিস্টোন ২০০মি.গ্রাম অর্থাৎ  বড়  ট্যাবলেটটি  ডাক্তারের সামনে বা বাসায় এসে রাতে মুখে পানি সহ খেতে হবে।  দ্বিতীয় ধাপে ২৪-৪৮ ঘন্টার মধ্যে মিসােপ্রােস্টল ২০০ মাইক্রো গ্রাম অর্থাৎ ছোট চারটি ট্যাবলেট জিহবার নিচে বা দুই পাশে গালের ভিতরে অন্তত আধা ঘণ্টা রাখতে হবে। এসময়ে কোন রকম থুথু ফেলা যাবে না। আধা ঘণ্টার মধ্যে ট্যাবলেট চারটি শেষ না হলে বাকি অংশ পানি দিয়ে খেয়ে নিতে হবে।

6984 views Answered

Next steps