1 Answers
ইমবাইবিশন বলতে কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষনের বিশেষ প্রক্রিয়াকে বোঝায়৷ এক খন্ড শুকনা কাঠের এক প্রান্ত পানিতে ডুবালে ঐ কাঠের খন্ডটি কিছু পানি টেনে নেবে ৷ আমরাজানি কলয়েড জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ তরল পদার্থ শুষে নেয় ৷ এ জন্যয় কাঠের খন্ডটি পানি শুষে নিয়েছে ৷ এটাই হল ইমবাইবিশন প্রক্রিয়া ৷ সেলুলোজ , স্টার্চ , জিলাটিন ইত্যাদি হাইড্রোফিলিক পানিপ্রিয় পদার্থ ৷ এরা তরল পদার্থের সংস্পর্শে এলে তা শুষে নেয় আবার তরল পদার্থের অভাবে সংকুচিত হয় ৷ কোষপ্রাচির ও প্রোটোপ্লাজম কলয়েড ধর্মী হওয়ায় ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষন করে স্ফীত হয়ে ওঠে ৷ এটি পানি শোষনের একটি অন্যতম প্রক্রিয়া ৷
6315 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy