1 Answers
অনেকের ধারণা, গরম পানি পান করলে কোষ্ঠকাঠিন্য হয়। এ প্রসঙ্গে কথা হয় থাইরোকেয়ার বাংলাদেশের পুষ্টিবিদ মো. ইমদাদ হোসেন শপথের সঙ্গে। পুষ্টিবিদ ইমদাদ হোসেন শপথ বলেন, ‘আসলে অতিরিক্ত গরম পানি তো পান করা সম্ভব নয়। হালকা কুসুম গরম পানি পান করলে সমস্যা নেই। এতে কোষ্ঠকাঠিন্য হওয়ার আশঙ্কা কম।’ তবে বেশি গরম পানি না করাই ভালো জানিয়ে তিনি বলেন, ‘এতে শরীরের মেটাবলিজম (বিপাক) বাধাগ্রস্ত হয়। অতিরিক্ত গরম পানি পানে অনেক সময় ভিটামিন, মিনারেল ঠিকমতো শোষণ হয় না। এ জন্য শরীরে অন্যান্য সমস্যা হতে পারে।’
7221 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy