1 Answers
অ্যালার্জি সনাক্তকরণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা: ১) রক্ত পরীক্ষা: রক্তে ইয়োসিনোফিলের মাত্রা বেশি আছে কিনা তা দেখে অ্যালার্জি নির্ণয় করা যায়৷ ২) সিরাম আইজিই -এর মাত্রা: সাধারণত এলার্জি রোগীদের ক্ষেত্রে সিরাম আইজিই -এর মাত্রা বেশি হয়৷ ৩) স্কিন প্রিক টেস্ট: এ পরীক্ষায় রোগীর চামড়ায় বিভিন্ন এলার্জেন দিয়ে এ পরীক্ষা করা হয় এবং এ পরীক্ষাতে কোন কোন জিনিসে রোগীর এলার্জি আছে তা নির্ণয় করা হয়৷ ৪) বুকের এক্স-রে: হাঁপানি রোগের ক্ষেত্রে বুকের এক্স-রে করে বোঝা যায়, অন্য কোনো কারণে শ্বাসকষ্ট হচ্ছে কিনা? ৫) স্পাইরোমেট্রি: এ পরীক্ষায় রোগীর ফুসফুসের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়৷
9671 views
Answered