1 Answers
এম এম কিট মাসিক নিয়মিত করনের ঔষধ নয় ৷ এটি গর্ভ নষ্ট করার ঔষধ ৷ সাধারণত গর্ভের বয়স সর্বোচ্চ ৯ সপ্তাহ বা ৬৩ দিন হলে এম এম কিট সেবন করে তা নষ্ট করা যায় ৷ আর এভাবে গর্ভ নষ্ট করে মাসিক নিয়মিত করা যেতে পারে ৷ কিন্তু যাদের গর্ভে সন্তান হয়নি এমনিতেই মাসিক বন্ধ তাদের ক্ষেত্রে এই ঔষধ দিয়ে মাসিক নিয়মিত হবে না ৷ কিংবা যাদের মাসিক অনিয়মিত কোন মাসে হয়, কোন মাসে হয়না তাদের জন্যও এম এম কিট ব্যবহার করা যাবে না ৷ এম এম কিট বক্সে মোট পাঁচটি পিল থাকে ৷ একটি বড় পিল যা মিফেপ্রিস্টন দিয়ে তৈরি ৷ আর চারটি ছোট পিল যা মিসোপ্রোস্টল দিয়ে তৈরি ৷
8675 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy