1 Answers
উইন্ডোজ ইউজারদের দেখা যায় কম্পিউটার চালু হওয়া মাত্রই ডেস্কটপে মাউসের রাইট ক্লিক করে ১০-২০ বার শুধু রিফ্রেশই করতে থাকে। তাদের ধারণা, এতে পিসির স্পীড বৃদ্ধি পায়! কিন্তু, দুঃখের সাথে জানাতে হচ্ছে, এটি আগাগোড়া একটা ভ্রান্ত ধারণা! এই রিফ্রেশের কোনও ক্ষমতাই নেই আপনার পিসির স্পীড বাড়ানোর। ১ হাজার বার রিফ্রেশ করলেও বিন্দু মাত্র বাড়বে না স্পীড। বরং কমে যেতে পারে! রিফ্রেশ অপশনটির ব্যাবহারঃ এর কাজ হল আইকনগুলির প্রদর্শন ঠিকঠাক করা। অর্থাৎ আপনি যদি উদাহরণস্বরূপ ডেস্কটপে কোনও পরিবর্তন করে থাকেন এবং রেজাল্ট দেখতে না পান তবেই রিফ্রেশ করতে হবে এবং পরিবর্তনটা দেখা যাবে। বেশি রিফ্রেশ করলে বরং কম্পিউটার স্লো হয়ে যেতে পারে। কারণ, প্রত্যেকবার রিফ্রেস করার সময় আপনার উইন্ডোতে থাকা সকল আইকন এবং ফাইলগুলো রিলোড হয়। এতে কম্পিউটিং পাওয়ার ক্ষয় হয়। মনে করুন, আপনার পিসির একটি ফোল্ডারে ৪০০টি ভিডিও ফাইল রয়েছে, এখন আপনি যখন ফোল্ডারটি ওপেন করবেন, তখন ভিডিও ফাইলগুলোর থ্যাম্বনেইল লোড শেষ হয়ে ফোল্ডারটি রেডি হতে একটু সময় লাগবে। এখন আপনি যদি সেখানে রিফ্রেশ করে দেন, তো ফাইলগুলোর থ্যাম্বনেইল পুনরায় রিলোড হবে, ফলে উইন্ডোজ এক্সপ্লোরার স্লো হয়ে পড়বে। অনেকে আবার কম্যান্ড এ TREE লিখে পিসির স্পীড বাড়ানোর চেষ্টা করেন। এটিরও ক্ষমতা নেই স্পীড বাড়ানোর। যেভাবে স্পীড বাড়াবেনঃ পিসির স্পীড বাড়াতে এর হার্ডওয়্যারগুলো আপগ্রেডের বিকল্প নেই। পুরো সিস্টেম আপগ্রেড করা না গেলে শুধু প্রসেসর ও র্যাম আপগ্রেড করুন আর সাথে একটা SSD লাগিয়ে নিন। ভাল গতি পাবেন আশা করি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy