1 Answers
হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যাক্তি এক আঘাতে টিকটিকি মারবে সে অনেক ছওয়াব পাবে আর যে ব্যক্তি দু আঘাতে মারবে সেও অনেক ছওয়াব পাবে তবে প্রথম বারের তুলনায় কম, আর যে ব্যক্তি তিন আঘাতে মারবে সেও অনেক ছওয়াব পাবে তবে দ্বিতীয় বারের তুলনায় কম।(মুসলিমঃ৫৮০৭, মিসকাত ৪১২১) অপর এক হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই প্রাণীটি মারার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন ইব্রাহিম আলাইহিসসালাম কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন (আগুন বৃদ্ধির উদ্দেশ্যে) টিকটিকি তাতে ফুক দিচ্ছিল(মুসনাদে আহমাদঃ২৪৭৮)। অতএব যদি কোন ব্যক্তি নেকী হাসিল করার উদ্দেশ্য টিকটিকি মারে তাহলে তার ছওয়াব হবে। তথ্যসুত্রঃ মুসলিমঃ ৫৮০৭, আহমাদঃ২৪৭৮, ইবনে মাজাহ : ৩২৩১, ইমদাদুল মুফতিয়্যিনঃ ২০৬
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy