1 Answers

উপকরণ:  একটি মুরগির বুকের মাংস ৫০০ গ্রাম, পানি ছাড়া টক দই ৪ টে চামচ, কাজু বাদাম বাটা ১ টে চামচ, ফ্রেশ ক্রিম ১ টে চামচ,  আদা বাটা ১/২ চা চামচ,  রসুন বাটা ১/২ চামচ, তেল ৪ টে চামচ  লবন,  চিনি ২ চা চামচ গুঁড়ো মসলা তৈরি করতে লাগবে:  ভাজা জিরা গুঁড়ো ১/২ চা চামচ, ভাজা ধনে গুঁড়ো ১/২ চা চামচ, ভাজা কাবাব চিনি, জায়ফল ও জয়ত্রি গুঁড়ো একসাথে ১/২ চা চামচ,সাদা গোলমরিচ গুঁড়ো এক চা চামচ, কাবাব মসলা পাউডার ১/২ চা চামচ (ইচ্ছা) অন্যান্য উপকরন: বাশের স্টিক ৪-৫ টি, কয়লা ১-২ টুকরা, ঘি ১ চা চামচ। প্রনালি:  -মাংস পাতলা কিউব করে কেটে সব পানি মুছে সব উপকরন দিয়ে ম্যারিনেট করুন ২৪ ঘন্টা রেফ্রিজারেটরে।-বাশের স্টিক গুলো হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন ২০ মি।-কাবাবে স্মোকি ফ্লেবার আনার জন্য গ্যাসের উপর এক টুকরা কয়লা জ্বালিয়ে বাটিতে রাখুন,তার উপর ১ চা চামচ ঘি দিয়ে ম্যারিনেট করা মাংসের বাটির মধ্যে রেখে কিছুক্ষন ঢেকে রাখুন।-ঘি স্মোকি ফ্লেবার মাংসে ছড়িয়ে দিবে। এবার মাংস টুকরা কাঠিতে গেঁথে নিন।উপরে তেল ব্রাশ করে নিন।-বেকিং ট্রেতে ফাকা করে রাখুন। ২০০ ডিগ্রি সে এ প্রিহিটেড ওভেনে ২০ মি বেক করুন।-১০ মি পর একবার উল্টে দিবেন।-ওভেনে broiler option থাকলে আরো ৫-৬ মি broiled করে নিন। না থাকলে আগুনে ঝলশে নিন।-ওভেন থেকে বের করে গরম গরম পরিবেশন করুন

9266 views Answered

Related Questions

Next steps