1 Answers
চিকেন রোস্ট তৈরির রেসিপি উপকরণ ঃ -মুরগী মাংস ১ কেজি (১টি) -আদা বাটা ২ টেবিল চামচ -পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ -মাওয়া ১ টেবিল চামচ -কাঠবাদাম বাটা ১ টেবিল চামচ -পোস্তদানা বাটা ১ টেবিল চামচ -রসুন বাটা ১/২ চা চামচ -জিরা বাটা ১/২ চা চামচ -গরম মসলা গুড়া ১/২ চা চামচ -গোলমরিচ বাটা ১/২ চা চামচ -পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ -টক দই ১/২ কাপ -ঘি ২ টেবিল চামচ -পেস্তা বাদাম, কিসমিস, আলু রোখারা পরিমান মত -লবণ পরিমাণমতো -জাফরান সামান্য প্রস্তুত প্রণালী ঃ #) মুরগী ৪ টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মুরগীর গায়ে ছুরি দিয়ে দাগ কেটে দিন। সামান্য জাফরান মাখিয়ে নিন। গোলাপজলে জাফরান ভিজিয়ে রাখুন ১০ মিনিট। #) একটা ওভেনপ্রুফ পাত্রে মুরগীর পিছগুলো রাখুন। মুরগী, তেল, টকদই, আদা, রসুন, কাঠবাদাম বাটা, পোস্তদানা বাটা, মরিচ, জিরা গুড়া, গরম মসলা পাউডার, কিসমিস, আলুবোখারা, ঘি, পেঁয়াজ বেরেস্তা সব একসাথে মেখে ২০ মিনিট রেখে দিন। #) মুরগীর মাংসের পাত্রের ঢাকনা বন্ধ করে ওভেনে রাখুন। মাইক্রো পাওয়ার হাই পয়েন্টে সেট করুন। ওভেনে ৮ মিনিট রান্না করুন। মাঝে একবার বের করে নেড়ে দিন। #) ৮ মিনিট পর পাত্র বের করে নিন। রান্না করা পোলাউর সাথে মুরগীর রোস্ট মিশিয়ে নিন। এরপর পেস্তা বাদাম কুচি, গোলাপজলে ভিজিয়ে রাখা জাফরং, মাওয়া, সব মিশিয়ে পাত্রের ঢাকনা বন্ধ করে ওভেনে ৫ মিনিট রান্না করুন। #) ৫ মিনিট পর পাত্র বের করে নিন। গরম গরম পরিবেশন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy