1 Answers
চিকেন পক্স হল একটি সাধারণ অসুস্থতা যার বৈশিষ্ট্য হল সমস্ত শরীরে চুলকানি যুক্ত ফুস্কুড়ি বা লাল দাগ বা ফোস্কা পরে যাওয়া। এটা Varicella zoster ভাইরাসের কারণে হয়ে থাকে। চিকেন পক্স সাধারণত শিশুদের হয়ে থাকে, কিন্তু প্রায় সকলেরই জীবনে অন্তত একবার চিকেন পক্সে আক্রান্ত হয়। এ রোগটি খুব সহজেই ছড়িয়ে পরে। এটি আক্রান্ত ব্যাক্তির শরীর থেকে বাতাস বাহিত দূষিত কণার মাধ্যমে ছড়িয়ে পরতে পারে অথবা একজন সুস্থ্য ব্যাক্তি যখন আক্রান্ত ব্যাক্তির শরীরের থেকে ফোস্কা থেকে নির্গত দূষিত তরলের সংস্পর্শে আসে তখন সংক্রমিত হতে পারে। একজন চিকেন পক্সে আক্রান্ত ব্যাক্তি এমনকি তার মধ্যে এর লক্ষণ না দেখা গেলেও এ রোগ ছড়াতে পারে। চিকেন পক্সের প্রথম দিকের উপসর্গের মধ্যে আছে জ্বর, মাথা ব্যাথা, এবং গলা ব্যাথা। প্রথম উপসর্গ দেখা যাওয়ার এক থেকে দুই দিন পর থেকে শরীরে ফুস্কুড়ির দাগ দেখা দেয়। দাগ গুলি বিভিন্ন পর্যায় অতিক্রম করে যায়, এবং ফোড়া গুলি উপসর্গ প্রকাশের শুরু থেকে ১০ দিনের মধ্যে শুকিয়ে যেতে থাকে। বেশীর ভাগ ক্ষেত্রেই চিকেন পক্সের কেবল গৃহ চিকিৎসার প্রয়োজন হয়। গৃহ চিকিৎসা এর কারণে পোড়ানি কমাতে এবং ক্ষতগুলি মিলিয়ে যেতে সাহায্য করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy