1 Answers

মেষ রাশির পুরুষের মাঝে ধৈর্য একটু কমই দেখা যায়। ব্যক্তিগত জীবন হোক আর কর্মজীবন হোক, যে কোনও কাজের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তারা। আর যে কোনও রকমের প্রতিযোগিতায় অংশ নেওয়া (এবং তাতে জয় পাওয়া) তার জন্য নিত্যদিনের ব্যাপার। নিপাট নম্র-ভদ্র ভালোমানুষি করার মাঝে নেই তিনি। নিজের বিবেচনা অনুযায়ী, নিজের মর্জি মতো চলতে তিনি ভালবাসেন।  তাকে ঘিরে একটা প্রচ্ছন্ন বিপদের আভা টের পাওয়া যায়, যেটা অনেক নারীর কছেই আকর্ষণীয়। “খারাপ ছেলে” ভাবটা নিজের মাঝে ফুটিয়ে তুলতে সিদ্ধহস্ত তিনি আর এর জন্যেও নারীরা আকৃষ্ট হয় তার প্রতি।

3636 views Answered

Next steps