1 Answers

চমৎকার কথার জাল বুনে আপনাকে তাক লাগিয়ে দেবেন মিথুন রাশির পুরুষ। আর এই কথা কিন্তু অযথা গালগপ্পো নয়। একটু মন দিয়ে শুনলেই তার মাঝে বুদ্ধির ঝিলিক দেখতে পাবেন আপনি। সে কখনোই আপনাকে বোর করবে না। তার মাঝে কখনো দেখতে পাবেন একেবারেই সহজ সরল মনের প্রকাশ, কখনো আবার তার মাঝে থেকে উকি দেবে খুব উঁচুদরের মানসিকতা। তিনি যে কোনও ভালো খারাপ উভয় দিক দেখতে পারদর্শী।  তিনি অনেক বিষয় নিয়ে কথা বলতে পারেন বটে। তবে মুদ্রার ওপিঠে রয়েছে একটু ভুলোমনা মানুষ, যে কিনা সহজে সিদ্ধান্ত নিতে পারেন না। তার মেজাজও পরিবর্তন হয় খুব দ্রুতই। সামাজিক এবং বহুরূপী এই পুরুষের রয়েছে যে কোনও সমস্যা সমাধানের দুর্লভ বৈশিষ্ট্য।

7846 views Answered

Next steps