1 Answers
প্রথম দেখায় আন্তরিক মনে হবে কুম্ভ রাশির পুরুষকে। কিন্তু তাতে মনে করবেন না তিনি একেবারেই নরম-সরম। তার হাসিখুশি মুখের পেছনে কাজ করছে প্রখর বুদ্ধিমত্তা। নিজের পক্ষে যতটা সম্ভব, পৃথিবীতে ততটাই ভালো কজ করে রেখে যেতে চান তিনি, আর সেটা করেনও সৃজনশীলতার মধ্য দিয়ে। অদ্ভুত কিছু অভ্যাস থাকতে পারে তাদের। জলের মতোই পরিবর্তনশীল তাদের প্রকৃতি। কখনো হয়ে থাকেন অসম্ভব রকমের একগুঁয়ে। কুম্ভ পুরুষের অনেক বন্ধু থাকতে পারে। কিন্তু তার মানে এই নয় যে তিনি খুব খোলামেলা। বেশিরভাগ সময়েই বন্ধুরা ঠিক জানেন না তিনি আসলে কেমন। তার অনুভূতি হতে পারে লুকানো, তার প্রতিক্রিয়া জটিল। তার একেবারে কাছের মানুষ হয়ে ওঠা খুবই কঠিন, এবং তা করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করে নেবেন।
5947 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy