1 Answers

উত্তরঃ  বই মানুষের সবচেয়ে ঘনিষ্ঠবন্ধু। বই পড়ার অভ্যাস মানুষকে স্বশিক্ষিত করে তোলে। বইয়ের ভেতরে যে জগতের বর্ণনা থাকে আমরা বই পড়ার মধ্যে দিয়ে সেই জগতটির সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। বই পড়ার মাধ্যমে আমরা জ্ঞানের রাজ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাই মুহূর্তেই।বই পড়ার মাধ্যমে আমরা বিশ্বের সকল জ্ঞানী গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ করতে পারি। তাদের জীবনের উপলব্ধি গুলো আমরা অতি সহজেই উপলব্ধি করতে পারি। বিশ্বের সকল জ্ঞানী গুণী ব্যক্তির অভিজ্ঞতা ও জ্ঞান আমরা আমাদের করে নিতে পারি বই পড়ার মাধ্যমে। ফলে আমাদের মনন জগতের কল্পনা শক্তি বৃদ্ধি পেতে শুরু করে । আমাদের নতুন করে জানার আগ্রহ , মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় । পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ সৃষ্টিতে বই পড়ার গুরুত্ব অপরিসীম। বই পড়া বলতে শুধু পাঠ্য বই পড়াকে বোঝায় না। বই পড়ার মাধ্যমে আমরা পাঠ্যবইয়ের বাইরে ও অনেক কিছু জানতে পারি যা আমাদেরকে স্বশিক্ষিত করতে সাহায্য করে। কারিকুলাম বা সিলেবাস ভুক্ত পড়াশোনা আমাদের ভালো গ্রেট পেতে সহায়তা করতে পারে। কিন্তু বই পড়ার অভ্যাস আমাদেরকে ভাল মানুষ হতে সাহায্য করে। আর যে ব্যক্তি অনেক বই পড়ে থাকেন তিনি খুব সহজেই অন্যের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন । এতে ব্যক্তিজীবন উন্নত হয় এবং আত্মবিশ্বাসও বেড়ে যায় । নতুন ভাষা শিখতেও বই পড়া আবশ্যক।তাইতো, স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব অপরিসীম

10290 views Answered

Related Questions

Next steps